রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজের চারদিন পর নদীতে মিলল ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৬ ইং
নিখোঁজের চারদিন পর নদীতে মিলল ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ

নিখোঁজের চারদিন পর ঝিনাইদহে রমজান আলী (৪৫) নামে এক ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার বিষয়খালী বাজারসংলগ্ন বেগবতী নদী থেকে কচুরিপানার মধ্যে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। পরিবারের দাবি, রমজান মৃগী রোগে ভুগছিলেন।


স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, গত চারদিন আগে নদীতে মাছ ধরতে এসে রমজান আলী নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল শনিবার সকালে বিষয়খালী বাজারের স্থানীয় কয়েকজন বাসিন্দা বেগবতী নদীতে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা। মৃগী রোগের লক্ষণ থাকায় মাছ ধরার সময় তিনি পানিতে পড়ে মৃত্যুবরণ করতে পারেন বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিয়া খুরশিদ আলম জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু