শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় গ্যারেজ মিস্ত্রি নিহত

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় গ্যারেজ মিস্ত্রি নিহত

দিনের কাজের ব্যস্ততা শেষে সন্ধ্যায় একটু হাওয়া খেতে নিজের মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন ২৪ বছরের তরুণ ইসরাফিল শিকদার। কিন্তু সেই ক্ষণিকের আনন্দই যে জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াবে, তা কে জানত! ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঘাতক এক ট্রাক্টরের বিধ্বংসী ধাক্কায় মুহূর্তেই সড়ক পিচঢালা রাস্তায় থমকে গেল এই তরুণের তাজা প্রাণ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার বিখ্যাত প্যারিস রোডসংলগ্ন শিংগা বটতলা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


ইসরাফিল নড়াইল জেলার নড়াগাতী থানার বাগুডাঙা গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে। তিনি পেশায় একজন মোটর গ্যারেজ মিস্ত্রি ছিলেন এবং কাজের সুবাদে দীর্ঘদিন ধরে হরিণাকুণ্ডু পৌর শহরের হল বাজার এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে একটু ঘোরার উদ্দেশ্যে বের হন ইসরাফিল। বাইক চালিয়ে শহরতলীর শিংগা বটতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অনিয়ন্ত্রিত ট্রাক্টর তাঁকে সজোড়ে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ইসরাফিল মোটরসাইকেল থেকে ছিটকে মূল রাস্তায় আছড়ে পড়েন। এতে মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দুর্ঘটনার পর পথচারী ও স্থানীয়রা ছুটে এলেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি জুলফিকার আলী জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটানো ট্রাক্টরটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক সুকৌশলে পালিয়ে গেছে। চালককে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন