বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু খাদে, চালক নিহত

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৬ ইং
মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু খাদে, চালক নিহত

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু সড়কের খাদে পড়ে আমিনুর রহমান (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার মহেশপুর-ভৈরবা আঞ্চলিক সড়কের নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বুধবার বিকেলে মাছ বিক্রি করে আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর রহমান। পথে নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন সড়কের ভাঙা অংশে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এসময় আলমসাধুটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে তিনি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আমিনুর রহমানের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান বলে শুনেছি। 
মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল হক জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কের ভাঙন ও খানাখন্দের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জননিরাপত্তার স্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত