মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৬ ইং
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় গতকাল সোমবার পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিকআপ আটক করেছে হাইওয়ে পুলিশ। তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় স্কুলছাত্র তীর্থ বিশ্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত স্কুলছাত্র ২৫০ শয্যা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, এ ঘটনায় ঘাতক পিকআপভ্যান আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা