মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে মদ, ওষুধ ও ইমিটেশন পণ্য উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৬ ইং
মহেশপুর সীমান্তে মদ, ওষুধ ও ইমিটেশন পণ্য উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ ও ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। জানা গেছে, গতকাল সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের সানোয়ারের পাটক্ষেতের দক্ষিণ পাশ থেকে হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এর আগে গত রোববার রাত ১১টা ৫০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের কাঁচা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. হাসান আলীর নেতৃত্বে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে আসামিবিহীন ৯৯০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।


একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের বাঁশঝাড়ে হাবিলদার মো. নাসিরুদ্দিনের নেতৃত্বে পরিচালিত আরেকটি চোরাচালানবিরোধী অভিযানে আসামিবিহীন বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা