সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে রাতের আঁধারে ৪ বিঘা জমির লাউ-কুমড়োর গাছ কেটে তছনছ

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৬ ইং
মহেশপুরে রাতের আঁধারে ৪ বিঘা জমির লাউ-কুমড়োর গাছ কেটে তছনছ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বোয়ালিয়া গ্রামের মাঠে রাতের আঁধারে এক কৃষকের ৪ বিঘা জমির লাউ ও কুমড়োর গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


‎    ক্ষতিগ্রস্ত কৃষক বোয়ালিয়া গ্রামের আসাদুল ইসলাম জানান, ধার-দেনা করে তিনি ৪ বিঘা জমিতে লাউ ও কুমড়োর আবাদ করেছিলেন। কয়েকদিন আগে থেকেই ক্ষেতের মাচায় শত শত কচি লাউ ও কুমড়ো ধরতে শুরু করে। প্রতিদিন খেত থেকে সবজি তুলে বাজারে বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করছিলেন তিনি। রোববার সকালে প্রতিদিনের মতো খেতে গিয়ে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে একে একে সব গাছের গোড়া কেটে দিয়েছে। রোদের তাপে অল্প সময়ের মধ্যেই সবুজ লতাগুলো শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন এই কৃষক।‎


‎    এ বিষয় জানতে চাইলে মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পরপরই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সরকারি প্রণোদনা এলে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করা হবে।


‎এ বিষয়ে থানা-পুলিশ জানায়, কৃষকের ফসল নষ্ট করা একটি গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ