শুক্রবার, ৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগের লোক বিএনপিতে জায়গা দেওয়া নিয়ে বিরোধ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৬ ইং
আ.লীগের লোক বিএনপিতে জায়গা দেওয়া নিয়ে বিরোধ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিষ্ণুপুর গ্রামে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সামাজিক দল গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতা মতিয়ার রহমান সমর্থিত বেষ্টপুর গ্রামের মিরাজ জোয়ার্দার, আবু তালেব, উল্লাস, ইমরান, শাহিন মন্ডল, ফজলুর রহমান, সেলিম এবং একই গ্রামের কফিল মেম্বার সমর্থিত মো. লাল্টু বিশ্বাস, মো. আক্তার হোসেন, মো. খাইরুল ইসলাম, মফিজুল আলী, মোশারফ হোসেন, আনিস মোল্লা, সাকিব, আব্দুল কাদের, মো. বিল্লাল হোসেন, অক্ষন, সাঞ্জু, আবেদ আলীর পরিচয় মিলেছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


স্থানীয় গ্রামের বসিন্দা ইউনুস আলী জানান, সামাজিক দল গঠন নিয়ে মতিয়ার ও কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন ভেড়ানো নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে গ্রামটিতে সামাজিক দল ভেঙ্গে যায়।


বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর গ্রামের একটি চায়ের দোকানে বাকি খাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিএনপির দুই গ্রুপের মধ্যে আওয়ামী লীগ ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের মতিয়ার রহমান সমর্থিত আহতরা ঝিনাইদহে ও কফিল মেম্বরের লোকজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৭ জনের অবস্থা বেশ গুরুতর বলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ আল মামুন জানিয়েছেন।


শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনো কোন মামলা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন দুপুরে জানান, এখনো থানায় কোনো মামলা হয়নি। আহতরা এখনো তাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত। বিকেলে বা রাতে হয়ত মামলা হতে পারে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা লিপুর মতবিনিময়