রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে র্ভাচুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৬ ইং
ঝিনাইদহে র্ভাচুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায় জানান, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মাধ্যমে জেলার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।



কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার