বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ছয় লেন প্রকল্পের দীর্ঘসূত্রিতায় বাড়ছে জনদুর্ভোগ
  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৬ ইং
ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, বিশিষ্ট মহিলা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাসানুজ্জামান, সহসভাপতি মো. আব্দুর সবুর, সহসভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না।


বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও সড়কের কার্পেটিং উঠে গিয়ে তা মেঠোপথে পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ সাধারণ যানবাহনকে। যাত্রীদের দুর্ভোগও চরমে পৌঁছেছে।


উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম অভিযোগ করেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া খুবই হতাশাজনক। তিন বছরে মাত্র ২% অগ্রগতি হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে ঈদের পর মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এদিকে, স্থানীয় সচেতন মহল বলছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ঝিনাইদহুযশোর মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ