ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার করেছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গতকাল সোমবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৫১/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের মতিয়ারের ড্রাগন বাগানে এই অভিযান চালানো হয়। নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ এবং ৫১ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল আসামীবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।
ঝিনাইদহ অফিস