মহেশপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2026-02-24 ইং
মহেশপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার করেছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  জানা গেছে, গতকাল সোমবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৫১/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের মতিয়ারের ড্রাগন বাগানে এই অভিযান চালানো হয়। ‎নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ এবং ৫১ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল আসামীবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)