সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সাতগাড়িতে এক ব্যালট বইয়ে ৯৯ পাতা কম থাকার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গার সাতগাড়িতে এক ব্যালট বইয়ে ৯৯ পাতা কম থাকার অভিযোগ

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি ব্যালট বইয়ে ৯৯টি ব্যালট পেপার কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পোলিং এজেন্টদের মধ্যে আলোচনা হলেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, কেন্দ্রের ১০১ নম্বর বুথে একটি ব্যালট বইয়ে নির্ধারিত সংখ্যার চেয়ে ৯৯টি ব্যালট পেপার কম ছিল বলে অভিযোগ করেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা।
ওই বুথে উপস্থিত ধানের শীষ, দাঁড়িপাল্লা ও হাতপাখা প্রতীকের পোলিং এজেন্টরা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। তবে ব্যালট বইয়ের সিরিয়াল মিলিয়ে দেখার সময় ঘাটতির বিষয়টি নজরে আসে। ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট বেনজির আহম্মেদ বলেন, সিরিয়াল অনুযায়ী আমি ৯৯টা ব্যালট পেপার পাইনি। ভোট গণনার সময় বিষয়টি মিলিয়ে দেখা হবে।


অভিযোগের বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর নুরনবী পিয়াস বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪৪ জন। ভোটার অনুপাতে আমাকে ব্যালট পেপার বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার বণ্টনের সময় সিরিয়াল নম্বরে ধারাবাহিকতা থাকে না। একটি কেন্দ্রের ভোটার যদি ১৫০ জন হয়, তাহলে পরের কেন্দ্রের ব্যালট শুরু হবে ১৫১ নম্বর থেকে। এ কারণে সিরিয়ালে তারতম্য হওয়াটা স্বাভাবিক। এখানে ভুলের কিছু হয়নি। তিনি আরও জানান, ভোটগ্রহণ নির্ধারিত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী