শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে বিএনপির সংবাদ সম্মেলনে দাবি

নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর!
  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২৬ ইং
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে বিএনপির সংবাদ সম্মেলনে দাবি

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চিৎলা ও রুইতনপুর গ্রামে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাতে ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক বিএনপির অফিস ভাঙচুর ও নেতা-কর্মী ও বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চিৎলা ইউনিয়ন বিএনপি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চিৎলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন।


লিখিত বক্তব্যে বলা হয়, চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে বিএনপির কর্মী-সমর্থকসহ নিরীহ মানুষের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময় চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে ও অফিসের চেয়ার ছিনতাই করে নিয়ে যায় এবং রুইতনপুর গ্রামের বিএনপির ৩ জন সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা ছাড়াও অফিসের টেবিল কাঠের বেঞ্চ ভাঙচুর করে। এসময় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তদন্তপূর্বক গ্রেপ্তারের দাবি জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন সাবেক খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম টোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, ইউনিয়ন বিএনপি নেতা সহিদুল মালিতা, মতিয়ার রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজদার হোসেন, হালিম মন্ডল, ঝণ্টু হোসেন, আতিয়ার রহমান, নাজমুল ইসলাম, হাকিম হোসেন, খায়রুল ইসলাম, মাসুদ রানা, যুবদল নেতা জহুরুল ইসলাম, মিকাইল হোসেন, বিদ্যুৎ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল, নাজমুল হোসেন, রাজিব হোসেন, সাজিবুল হক, শান্ত, হৃদয় হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদ।



কমেন্ট বক্স