শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেসক্লাব মহেশপুরে ভাঙচুর ও লুটপাট‎‎

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২৬ ইং
প্রেসক্লাব মহেশপুরে ভাঙচুর ও লুটপাট‎‎

ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রেসক্লাব সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, সাংবাদিকদের মাইক্রোফোন বুম, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় কার্যালয়ে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙা অবস্থায় দেখতে পান।


‎এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ‎এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘সাংবাদিক সংগঠনের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তারা জানান।’


‎মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‎স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



কমেন্ট বক্স