রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে
  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৫ ইং
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সমন্বয়ে জোট হতে পারে। এ নিয়ে আলাপ আলোচনা এগিয়েছে। এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা আশা করছি শিগগিরই এ বিষয়টি পরিষ্কারভাবে প্রকাশিত হবে।’ গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে জেলা এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভার সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুব পার্টির সদস্যসচিব ও ঝিানাইদহ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকন। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নির্যাতন চালানো হয়েছে। আমাদের অফিসে আক্রমণ করা হয়েছে। নেতা-কর্মীদের কারাগারে নেওয়া হয়েছে। আমাদের অনেকেই জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছিল।’


জনগণ ও গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, ‘৯০ এ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহিদ ডা. মিলন, নূর হোসেন জীবন দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানে দেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে আবারও নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, জুলাই গণঅভ্যুত্থানে যে আকাক্সক্ষা তা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের যে প্রত্যাশা ছিল তা নানা ধরনের বিশৃঙ্খলার কারণে আজ হুমকির মুখে।’ মতবিনিয়ময় সভায় ঝিনাইদহ জেলার তিনটি নির্বাচনী আসনে এবি পার্টির দলীয় তিন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতারা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত