রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকা থেকে ৩ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের দুই কেজি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার সময় মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আটককৃতরা হলেন, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিৎ বিশ্বাস ও কালীগঞ্জ উপজেলার খোদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাসকে আটক করে।


বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কালীগঞ্জ থেকে জীবননগর গামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে দুজন ব্যক্তি স্বর্ণ বহন করে ভারতে পাচারের কথা জানতে পারে। খবর পেয়ে বিজিবি সদস্যরা মহেশপুর ব্যাটালিয়ন সুবেদার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টহল দল কাকিলাদাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়। সোর্সের দেয়া তথ্য মতে বিজিবি সদস্যরা হাজী ডিলাক্স এক্সপ্রেস পরিবহনের বাসটি তল্লাশি চালিয়ে প্রথমে শ্রী রনজিৎ বিশ্বাসকে ও পরে সৌরভ বিশ্বাসকে আটক করে। সৌরভ বিশ্বাস আগেই কোটচাঁদপুর শহরে বাস থেকে নেমে যায়। বিজিবি শ্রী রনজিৎ বিশ্বাসকে ফাঁদ হিসেবে ব্যহার করে সৌরভকে আটক করতে সমর্থ হয়।


এ সময তাদের কাছ থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার মোট ওজন দুই কেজি ৩৩১.৭৯ গ্রাম। আসামিদের শনিবার রাতে মোবাইল ও মোটরসাইকেলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে জানুয়ারি মাস থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৪৯ কেজি ওজনের ৩৮ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় সোনা পাচারের দায়ে ২৭টি মামলায় ৪১ জনকে আটক করা হয়। এছাড়া ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এ পর্যন্ত বিজিবি কর্তৃক ১২২.৩১ কেজি স্বর্ণ এবং ৮২ জন আসামি আটক করার কথা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত