রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাজলিসুল মুফাসসিরীন-এর ঈদ পুনর্মিলনী

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় মাজলিসুল মুফাসসিরীন-এর ঈদ পুনর্মিলনী

বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের ঈদ পুনর্মিলনীতে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, সময় এসেছে আলিমদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার। গত সোমবার বেলা ১১টায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি  মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড আসাদুজ্জামান, মাওলানা আবু জার গিফারী, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ আব্দুস শুকুর, মাওলানা মেহেদী হাসানও মাওলানা জহুরুল ইসলাম। এছাড়াও  উপস্থিত ছিলেন  মাওলানা  ইকবাল  হুসাইন,  মাওলানা  বায়েজিদ  হুসাইন, হাফেজ মুহসীন এমদাদুল্লাহ ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাজলিসুল মুফাসিরিনের  জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত