ছবির ক্যাপশন:
বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের ঈদ পুনর্মিলনীতে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, সময় এসেছে আলিমদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার। গত সোমবার বেলা ১১টায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড আসাদুজ্জামান, মাওলানা আবু জার গিফারী, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ আব্দুস শুকুর, মাওলানা মেহেদী হাসানও মাওলানা জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা বায়েজিদ হুসাইন, হাফেজ মুহসীন এমদাদুল্লাহ ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাজলিসুল মুফাসিরিনের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক।
