রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুতুবপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

সভাপতি আজিজুল ও সেক্রেটারি মুফতি ওমর
  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২৫ ইং
কুতুবপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

   

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় সরোজগঞ্জ বাজারস্থ ইসলামী আন্দোলনের উপজেলা কার্যালয়ে এ উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ আবু হানিফ।


সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করেন। শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে মো. আজিজুল হককে সভাপতি এবং মুফতি ওমর ফারুককে সেক্রেটারি করে ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব আব্দুল মজিদ, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা তরীকুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক  আবু রায়হান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মফিজ উদ্দীন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলী হোসেন, সদস্য আকতার আলী, রুহুল আমীন ও আব্দুর রহিম।


অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতারা ইসলামী আন্দোলনের আদর্শ ও নীতিতে থেকে কুতুবপুর ইউনিয়নে দাওয়াতি ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত