রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদক ব্যবসা করতে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
মাদক ব্যবসা করতে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

মাদক ব্যবসা করতে নিষেধ করায় মহেশপুরের মথুরানগর গ্রামে চামেলী বেগম নাকে এক নারীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। চামেলী বেগম ওই গ্রামের আশরাফ আলীর স্ত্রী। 


এক লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, একই গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে মো. রিপন (৪০), মো. খোকন (৪৫) ও মো. সোহাগ (২৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পরিচিত। চামেলী বেগমের বাড়ির পাশে হওয়ায় তিনি তাদের অবৈধ কারবার করতে নিষেধ করেন। গত শনিবার রিপন, মো. খোকন ও মো. সোহাগ বেআইনিভাবে তার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। চামেলী বেগম গালিগালাজের প্রতিবাদ করায় খোকন তাকে খুন করে ফেলার জন্যে রিপন ও সোহাগকে হুকুম দেয়। এরপর তারা তার মাথার চুল ধরে টানে চড় কিল ঘুষি মারে। মারতে মারতে মাটিতে ফেলে দেয় এবং চোয়ালে প্রচন্ড জোরে আঘাত করে। এসময় তারা চামেলীর কাপড়-চোপড় টেনে ছিড়ে ফেলে ও বেআবরু করে শ্লীলতাহানি ঘটনায়। চোয়ালে প্রচণ্ড জোরে চড় মেরে ফোলা ও বেদনাযুক্ত জখম করে। 


চামেলী জানান, তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তারা তার স্বামী আশরাফের মাথায় আঘাত করে। প্রচণ্ড আঘাতে তিনি মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে তিনি মহেশপুর চৌকি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার তিনি মামলা দায়ের করবেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত