সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি নজরুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি সরকারি উন্নয়নমূলক কাজ শতভাগ মানসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঠিকাদার এবং কাজের ওপর নজর রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মানসম্পন্ন কাজ চান। সেটি বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে হবে। সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে প্রত্যেককে কাজ করতে হবে। প্রত্যেকটি সরকারি দপ্তরকে ভালো সেবা দিতে হবে। মনে রাখতে হবে, মানুষের সেবা দেওয়ায় প্রধান কাজ। আর সেই কাজটিকে ভালোভাবে করতে হবে। আমরা চাই জেলার প্রত্যেকটি মানুষ সরকারি প্রত্যেকটি সেবা যেন সহজেই পায়। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সাধারণ মানুষের সরকারি সেবা পেতে দুর্ভোগ পোহাতে না হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, সরকার টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। এই শিক্ষা যেন খাতায় থেকে না যায়। হাতে-কলমে শেখাতে হবে। বিদেশ যাওয়ার বিষয়ে মানুষকে জানাতে হবে। সাধারণ মানুষ যেন দালালের খপ্পরে পড়ে অনেক বেশি টাকা খরচ না করে, সরকারিভাবে কম খরচে বিদেশ যেতে পারে। সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত