রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বেড়েছে চুরি, রক্ষা পেল না দারোগাও!

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২১ ইং
দর্শনায় বেড়েছে চুরি, রক্ষা পেল না দারোগাও!
দর্শনায় বৃদ্ধি পেয়েছে চুরি। চোরের অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। ঠিক এমন সময় গত শুক্রবার দিবাগত রাতে দর্শনা কলেজ পাড়ায় সাইফুল দারোগার ভাড়া বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। তথ্য নিয়ে জানা যায়, গত নভেম্বর মাসের ১০ তারিখ থেকে গতকাল পর্যন্ত এক মাস ৮ দিনে দর্শনা পৌরসভাসহ বিভিন্ন গ্রামে ১৫টির অধিক চুরির ঘটনা ঘটেছে। এসকল চুরির ঘটনায় দর্শনা থানায় একাধিক সাধারণ ডায়েরিও করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের মধ্যে অনেকে বলেন, ‘কলেজ পাড়ায় একাধিক চুরির ঘটনা ঘটনায় গ্রামের মেজরের ছেলে মাহাফুজকে (২৫) চোর সন্দেহে থানা পুলিশের হেফাজতে দিয়েছে। কিন্তু এর পরেও দর্শনায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেই চলেছে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত