রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও জীবননগরে এইসএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
দামুড়হুদা ও জীবননগরে এইসএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন

দামুড়হুদা ও জীবননগরে ২০২১ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পৃথকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

দামুড়হুদা:

দামুড়হুদায় ২০২১ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজে ও দর্শনা সরকারি কলেজ দুটি কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজে এই টিকাদানের উদ্বোধন করেন। একই সময় দর্শনা সরকারি কলেজে এই টিকাদানের উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ শুভ জানান, দামুড়হুদা উপজেলায় এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২৯৩ জন ছাত্র ও ৯০৩ জন ছাত্রীসহম মোট ২ হাজার ৯৬ জন শিক্ষার্থী গতকাল শনিবার ও আজ রোববার দুই দিনে দুটি কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করবেন। এছাড়াও কোনো ছাত্র-ছাত্রী টিকা নিতে না পারলে, তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে টিকা নিতে পারবে। তিনি আরও জানান, দুটি কেন্দ্রে ১৪ জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন।

জীবননগর:

 

জীবননগর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফাইজারের কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত চলে এ ভ্যাকসিন কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে মোট ১ হাজার ২ শ জন শিক্ষার্থীর মধ্যে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও সেখানে ভ্যাকসিন নিয়েছে মাত্র ৪৮৮ জন শিক্ষার্থী।

 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন যাতে শিক্ষার্থীরা দিতে পারে, সে জন্য উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়। এবং বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রধানদের একাধিকবার বলা হলেও শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী ভ্যাকসিন নিয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত