রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ভৈরব নদে অবৈধ বাঁধ অপসারণ

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় ভৈরব নদে অবৈধ বাঁধ অপসারণ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভৈরব নদে দেওয়া অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই অবৈধ বাঁধ অপসারণ ও ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়। জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভৈরব নদের বুকে কিছু অসাধু মাছ শিকারী অবৈধ বাঁধ দিয়ে জাল পেতে মাছ ধরে আসছেন। এমন সংবাদ পেয়ে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা মৎস্য অফিসার আইয়ুব আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভৈরব নদে অভিযান চালায়। এসময় অসাধু মাছ শিকারীরা ভৈরব নদ থেকে পালিয়ে যায়। সুবলপুর ভৈরব নদীর ঘাট থেকে কার্পাসডাঙ্গা ব্রিজ পর্যন্ত ৬টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয় ও তাদের ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত