রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার ১ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচন ২৪ নভেম্বর

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২১ ইং
কার্পাসডাঙ্গার ১ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচন ২৪ নভেম্বর
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী সদস্য (মেম্বার) প্রার্থীর মধ্যে আগামী ২৪ নভেম্বর বুধবার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইসাহক। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস। উল্লেখ্য, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে মো. আনারুল হক মোরগ প্রতীক নিয়ে ৯৯৮ ও আলমগীর হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৯৯৮ দুটি ভোট কেন্দ্রে সমান সংখ্যক ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত