রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কুমারি ও বেলগাছি বাজারে বিট পুলিশিং সমাবেশে এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২১ ইং
আলমডাঙ্গার কুমারি ও বেলগাছি বাজারে বিট পুলিশিং সমাবেশে এসপি জাহিদ
আলমডাঙ্গার কুমারি ও বেলগাছি বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় পৃথক আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এসপি জাহিদ বলেন, ‘একজন লোক মুনিশ খাটে, কিন্তু সে হয়ত বোঝেই না ভোট কত গুরুত্বপূর্ণ। আমি আজ আপনাদের এখানে কারো ভোটের ক্যানভাস করতে আসি নাই। আপনাদের জানাতে এসেছি, ভোটার তার ভোট যাকে ইচ্ছা তাকে দেবে, কোনো ভোটারকে হুমকি-ধামকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করবেন না। যদি কেউ বেআইনিভাবে ভোট কারচুপির চেষ্টা করেন, সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। কুমারিতে চারজন প্রার্থী, বেলগাছিতেও চারজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দেবে। আপনারা আপনাদের ব্যবহার দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করেন। ভোট তার ব্যক্তিগত আমানত, তার যাকে ইচ্ছা, তাকে সেই আমানত প্রদান করবে।’ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জজামান, ওসি (অপারেশন) শেখ মাহবুবুর রহমান, কুমারি বিট পুলিশিং অফিসার এসআই এমদাদ, বেলগাছি বিট পুলিশিং অফিসার এসআই আমিনুর রহমান ও গাংনী র‌্যাবের ডিএডি রেজাউল ইসলাম। এছাড়াও উভয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত