রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় চুরির চার ঘন্টা পর পাখিভ্যান উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় চুরির চার ঘন্টা পর পাখিভ্যান উদ্ধার
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় চুরির চার ঘন্টা পর পাখিভ্যান উদ্ধারের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার অত্র এলাকার কাঞ্চনতলা মাঠ থেকে পাখিভ্যানটি চোরচক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কার্পাসডাঙ্গা ব্রীজমোড় থেকে পাখিভ্যানটিসহ চোরকে আটক করে স্থানীয় জনতা। জানা গেছে, গতকাল মঙ্গলবার সাড়ে তিনটার দিকে কার্পাসডাঙ্গা আবাসনপাড়ার জিনারুল মালিতার ছেলে সাইদ মালিতা পার্শ্ববর্তী কাঞ্চনতলা (নুড়িতলা) মাঠে পাকা রাস্তার উপর পাখিভ্যানে তালা মেরে ভুট্টা ক্ষেতে বিষ দিতে যায়। কাজ শেষে এসে দেখে পাখিভ্যানটি আর নেই। পরে পাখিভ্যান মালিক সাইদ মালিতা নিজবাড়িতে খবর দিলে লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কার্পাসডাঙ্গা ব্রীজমোড় থেকে চুরি হওয়া পাখিভ্যানটিসহ চোরকে আটক করে স্থানীয় জনগণ। এসময় স্থানীয়রা চোরকে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে দিলে ক্যাম্প ইনচার্জ আতিকুর রহমান জুয়েল ভ্যানসহ চোরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে। কার্পাসডাঙ্গা ক্যাম্প ইনচার্জ আতিকুর রহমান জুয়েল জানান, পাখিভ্যান মালিক সাইদ মামলা না করায় রাত ১০টার দিকে মুচলেখা নিয়ে ভ্যান ও চোরকে ছেড়ে দেওয়া হয়। চোরের নাম ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যাইনি।


কমেন্ট বক্স
notebook

৮ মাসের সংসার শেষে লাশ হয়ে ফিরলো রুমি