রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সদর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজি আব্দুল কাদেরের গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২১ ইং
দামুড়হুদায় সদর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজি আব্দুল কাদেরের গণসংযোগ
আসন্ন দামুড়হুদা সদর ইউপি নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদের গতকাল ইউনিয়নের চিৎলা ও গোবিন্দহুদাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ভোটারদের বলেন, ‘আমাকে বিজয়ী করলে দামুড়হুদা ইউনিয়নের সকল উন্নয়ন করব।’ গতকাল দামুড়হুদা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নবাসীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। হাজী আব্দুল কাদের ভোটারদের উদ্দেশ্য আরও বলেন, উন্নয়ন করতে হলে যোগ্য প্রার্থীকে ভোট দিন উন্নয়ন বুঝে নিন। ইউনিয়নবাসীর সমস্যার সমাধান করতে জনগণকে সাথে নিয়ে কাজ করব। গণসংযোগে হাজী আব্দুল কাদেরের সাথে অংশ নেয় অ্যাড. আবু তালেবসহ আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা ও ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীগণ। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত