রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পেট্রলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২১ ইং
পেট্রলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা
পেট্রলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, মঙ্গলবার সকালে কয়েকজন মোটরসাইকেল মালিক মেসার্স হোসেন স্টেশন থেকে পেট্রল কেনেন। এ সময় পেট্রলের মধ্যে পানি ধরা পড়ে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ফিলিং স্টেশনে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় স্টেশন মালিক এমদাদুল হক তার অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করেন। ফিলিং স্টেশন মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।


কমেন্ট বক্স
notebook

৮ মাসের সংসার শেষে লাশ হয়ে ফিরলো রুমি