রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতার মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২১ ইং
ঝিনাইদহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতার মৃত্যু
ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মোমিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সকালে শহরের আল হেরা পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঝিনাইদহ আদালত পাড়া ও নিজ গ্রামে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ শোক জানাতে তাঁর বাসায় যান। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল রোববার বিকেলে নিজ গ্রামে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ মোমিনের অকাল মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল করিম লাডলা এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আহমাদুল্লাহ জীবন শোক প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত