বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার প্রবীণ আ.লীগ নেতা লাল মোহাম্মদ জোয়ার্দ্দারের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গার প্রবীণ আ.লীগ নেতা লাল মোহাম্মদ জোয়ার্দ্দারের ইন্তেকাল
চুয়াডাঙ্গার প্রবীণ আওয়ামী লীগ নেতা হাতিকাটা নিবাসি জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি ও চুয়াডাঙ্গা কাঠপট্টির অভিজাত ফার্নিচারের সত্ত্বাধিকারী লাল মোহাম্মদ জোয়ার্দ্দার (লাল ভাই) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল শুক্রবার মাগরিবের সময় ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি এক শোক বার্তায় বলেন, তাঁর এই মৃত্যু আওয়ামী পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বঙ্গবন্ধু হত্যার পর ৭৫’ পরবর্তী সময়ে দলকে সুসংগঠিত করার সময় তাঁর অবদান অনস্বীকার্য। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন।


কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার