চুয়াডাঙ্গা জেলা আ.লীগসহ সাংগঠনিক ৫ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা
- আপলোড তারিখঃ
০৫-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগসহ জেলার চার উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা করে চুয়াডাঙ্গা জেলাসহ চুয়াডাঙ্গার সাংগঠনিক ৫ ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৫ জানুয়ারি, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০ই ডিসেম্বর, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২১ই ডিসেম্বর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ই ডিসেম্বর, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ৭ই জানুয়ারি ও চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামী লীগের সম্মেলন ৬ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।
কমেন্ট বক্স