রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময়কালে ডিসি মজিবর রহমান

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২১ ইং
মহেশপুরে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময়কালে ডিসি মজিবর রহমান
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, ‘মহেশপুরের ১২টি ইউনিয়নে নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে। যার ভোট সে দেবে এবং গোপন স্থানে গিয়েই দেবে। যদি কেউ শান্তিপূর্ণ ভোটে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, তাহলে সর্বোচ্চ শাস্তি ভোগ করা লাগবে। সে যেই হোক, অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে মহেশপুর অডিটরিয়ামে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মজিবর রহমান এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সালেক, সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিচুর রহমান, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সাংবাদিক সরোয়ার হোসেন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত