মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় এসএসসি পরিক্ষার্থীর অকাল মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় এসএসসি পরিক্ষার্থীর অকাল মৃত্যু
দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মিঠু মণ্ডলের অকাল মৃত্যু হয়েছে। সে কার্পাসডাঙ্গা মিশন পল্লীর মি. মিলন মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহে আগে ভৈরব নদে মাছ ধরতে গেলে শিং মাছ তার কাটাঁ ফুটিয়ে দেয়। ওই দিন রাত থেকে তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য পরদিন সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করায়। মিঠু মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে গত বৃহস্পতিবার মুজিবনগরের বল্লভপুর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে পরিবারে এখন শোকের মাতম চলছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত