জীবননগরে নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময়
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় কর্মরত নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন বসুন্ধরা সিমেন্ট কোম্পানীর প্রতিনিধিরা। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে বসুন্ধরা সিমেন্টের গুণগতমান নিয়ে মিস্ত্রীদের সঙ্গে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মের্সাস সজীব ট্রেডার্স এই মতবিনিময় সভার আয়োজন করে। হাজী মো. আল আমিন সেণ্টুর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের এজিএম জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা সিমেন্টের ডিএসআই জাফরুল ইসলাম, এএসএম মামুন সিকদার, টিএসএম মিজানুর রহমান, টিএসই হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ার হোসেন।
কমেন্ট বক্স