জীবননগরে নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময়

আপলোড তারিখঃ 2021-10-23 ইং
জীবননগরে নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় কর্মরত নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন বসুন্ধরা সিমেন্ট কোম্পানীর প্রতিনিধিরা। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে বসুন্ধরা সিমেন্টের গুণগতমান নিয়ে মিস্ত্রীদের সঙ্গে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মের্সাস সজীব ট্রেডার্স এই মতবিনিময় সভার আয়োজন করে। হাজী মো. আল আমিন সেণ্টুর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের এজিএম জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা সিমেন্টের ডিএসআই জাফরুল ইসলাম, এএসএম মামুন সিকদার, টিএসএম মিজানুর রহমান, টিএসই হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)