রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চা খেতে এসে বিপত্তি, বাসের ধাক্কায় শিশুসহ তিনজন আহত

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২১ ইং
চা খেতে এসে বিপত্তি, বাসের ধাক্কায় শিশুসহ তিনজন আহত
নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলযোগে চা খেতে এসে বাসের ধাক্কায় শিশুসহ তিনতজন গুরুতর আহত হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো- মেহেরপুর জেলার গাংনী থানাধীন শালিদাহ গ্রামের মিয়াপাড়ার মাহবুল ইসলামের ছেলে মতিউর রহমান (২২), একই এলাকার ইউনূস আলীর ছেলে ওলিয়র রহমান (১৮) ও শাহাজান আলীর শিশু ছেলে মোহন হোসেন (১১)। আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ‘গতকাল বিকেলে একই মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড়ের একটি ক্যাফেতে চা খেতে আসে মতিউর রহমান, ওলিয়র রহমান ও শিশু মোহন। সন্ধ্যায় চা খেয়ে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গা মোড়ে পৌঁছালে একটি দ্রুত গতির বাস বাক-নেওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মতিইর রহমানসহ আরোহী ওলিয়র ও মোহন রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত তিনজনের জখম গুরুতর হওয়ায় সদর হাপসাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট আহদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইল দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসে। তিনজনই গুরুতর আহত হয়েছে। এরমধ্যে দুজনের পায়ের হাড় ভেঙে গেছে। সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট তাদেরকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তার নিদের্শে নিতজনকেই জরুরি বিভাগের চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত