গাংনীর ধানখোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৭-১০-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠে মহিষ চরানো অবস্থায় বজ্রপাতে নৈয়ব আলী (২৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নৈয়ব আলী ধানখোলা গ্রামের হানিফ আলীর ছেলে। গতকাল রোববার বিকেলে আধা ঘণ্টাব্যাপী ভারী বর্ষণ ও বজ্রপাতের কিছু সময় পর স্থানীয় লোকজন দেখতে পান, নৈয়ব আলী আহতাবস্থায় পড়ে আছেন। স্থানীয় লোকজন জানান, নিজেদের দুটি মহিষ নিয়ে মাঠে চরাতে যান নৈয়ব আলী। বিকেলে বৃষ্টি শুরু হলেও মহিষ চরাতে থাকেন তিনি। একপর্যায়ে বজ্রপাতে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স