মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

শিক্ষক দিবসে কলেজ প্রভাষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২৬ ইং
শিক্ষক দিবসে কলেজ প্রভাষকের মৃত্যু

বিশ্ব শিক্ষক দিবসের দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চুয়াডাঙ্গার এক কলেজ প্রভাষকের। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান আলী (৪০) নিহত হন। তিনি দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা একটার দিকে শাহজাহান আলী মোটরসাইকেলে কর্মস্থল ও ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। তিনি হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় কলেজ প্রভাষক শাহজাহান আলীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, কোনো যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়নি। তিনি কোনোভাবে রাস্তায় পড়ে যায়, পরবর্তীতে দুর্ঘটনা ঘটে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়, পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


গতকাল ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক সমাজের অবদান স্মরণের এই দিনেই একজন কলেজ প্রভাষকের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান