গাংনীর ধানখোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-10-07 ইং
গাংনীর ধানখোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠে মহিষ চরানো অবস্থায় বজ্রপাতে নৈয়ব আলী (২৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নৈয়ব আলী ধানখোলা গ্রামের হানিফ আলীর ছেলে। গতকাল রোববার বিকেলে আধা ঘণ্টাব্যাপী ভারী বর্ষণ ও বজ্রপাতের কিছু সময় পর স্থানীয় লোকজন দেখতে পান, নৈয়ব আলী আহতাবস্থায় পড়ে আছেন। স্থানীয় লোকজন জানান, নিজেদের দুটি মহিষ নিয়ে মাঠে চরাতে যান নৈয়ব আলী। বিকেলে বৃষ্টি শুরু হলেও মহিষ চরাতে থাকেন তিনি। একপর্যায়ে বজ্রপাতে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)