মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শিপলুর প্রথম মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল

‘দলের জন্য শিপলুর অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে’
  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শিপলুর প্রথম মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মির্জা ফরিদুল ইসলাম শিপলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা একটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর, চুয়াডাঙ্গা কোর্ট মোড় ও শহিদ হাসান চত্বরে (চৌরাস্তা মোড়) জেলা বিএনপির উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।


পরে বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে মির্জা শিপলুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।


বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ছাত্র রাজনীতিতে এসে সাদিক, কোটুল, রাব্বি ও একরামকে নিয়ে তাঁর রাজনৈতিক জীবনের প্রথম ব্যাচ তৈরি হয়েছিল। এরপর রোমান, শিপলুসহ অন্যদের নিয়ে দ্বিতীয় ব্যাচ গড়ে ওঠে। তারা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় থেকেই তাদের ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয়ে তিনি কাজ করেছিলেন।


তিনি বলেন, ‘আমি এই ব্যাচটার পেছনে অনেক শ্রম দিয়েছি। তাদের সঙ্গে রাজনৈতিক বড় ভাইয়ের মতো নয়, বরং বন্ধুর মতো মিশেছি। তাদের জীবনের এমন অনেক আবদার ছিল, যা হয়ত তারা বাবা-মায়ের কাছেও বলতে পারত না। সেসব আবদার তারা আমার কাছে করত।’ তিনি আরও বলেন, পরবর্তীতে তারা তাঁর নেতৃত্বে এসে দলকে নেতৃত্ব দিয়েছে। এর মধ্যদিয়ে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে এবং অনেকের মেধার বিকাশ ঘটেছে। রাজনীতি করতে গিয়ে সবার জীবনেই নানা ঘটনা ও কর্মকাণ্ডের ইতিহাস তৈরি হয়েছে।



শিপলুর পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শিপলু তার পরিবারে যে সন্তান রেখে গেছে, বিএনপির পক্ষ থেকে আমরা যেন নিয়মিত তাদের খোঁজখবর রাখি এবং তাদের পাশে থাকি। প্রতি বছর শিপলুর মৃত্যুবার্ষিকীতে যেন এই স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত থাকে। ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে, তারাও যেন এই ধারাবাহিকতা বজায় রাখে।’


তিনি বলেন, শিপলুসহ বিএনপির যেসব নেতৃবৃন্দ আজ তাঁদের মাঝে নেই এবং দলের জন্য যাঁদের অসামান্য অবদান রয়েছে, তাঁদের সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হুছাইন মালিক।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


এছাড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হামিদুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, দর্শনা থানা বিএনপির সহসভাপতি হারেজ উদ্দিন শেখ, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম জোয়ার্দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজি, সদস্যসচিব আজিজুল হক আজিজুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক। পরে শিপলুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান। এসময় প্রয়াত মির্জা ফরিদুল ইসলাম শিপলুর দুই ছেলে অর্নিল ও নির্মাণের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান