সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে নেতা-কর্মীদের মিছিল

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে নেতা-কর্মীদের মিছিল

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট (আংশিক ) কমিটি গতকাল ২১ নভেম্বর কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন পূর্বের কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা। নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা শহরে মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।


মিছিলটি সাহিত্য পরিষদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শুভেচ্ছা ও অভিনন্দন মিছিলে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি জুয়েল মাহমুদ, সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা, সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস ও প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।


এছাড়া জেলা ছাত্রদলের সদ্য সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, মোরশেদুর রহমান লিঙ্কন, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, আলতাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম ইসলাম শান্ত, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জুনায়েদ সর্দারি লিখন, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সহ-পাঠাগার সম্পাদক রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান রকিব, যুগ্ম সম্পাদক সোহাগ খান প্রান্ত,মুতাচ্ছির জাহান নিয়ন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেলাল, ফরিদুজ্জামান ফরিদ,সদস্য রাকিব ,নাজিম উদ্দিন, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ইকতিয়ার হক স্বপ্নীল, সিনিয়র সহসভাপতি রিফাত উল হক, সাংগঠনিক সম্পাদক অ্যালেন চৌধুরী, যুগ্ম সম্পাদক জারিফ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম টগর, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এম ডি কে সুলতান, যুগ্ম আহ্বায়ক মকলেসুর রহমান মুকুল, ইমরান হোসেন, সাগর শাহরিয়ার, সদস্য আলফাজ আহমেদ, ওদুদশাহ কলেজ ছাত্রদলের সভাপতি সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ, জেলা ছাত্রদলের সাবেক সর্বকনিষ্ঠ সদস্য মো. তৌফিকুজ্জামান শ্রাবণ, দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান,মুকিত, হৃদয়,শান্ত,সদস্য ফয়সাল,আবরার খান মামুন, দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, যুগ্ম আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মুফা, সিনিয়র সহসভাপতি সোয়েব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল হাই, যুগ্ম সম্পাদক সাইফ হোসেন, মো. নিশান, মো. নাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম, আমিন হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা রাফাত উদ্দিন, জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, জীবননগর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমন সাহারিয়ার, যুগ্ম আহ্বায়ক শাহেদ আফ্রিদি, পৌর ছাত্রদল নেতা মেহেদী হাসান শিহাব, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন রিঙ্কু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরাহাদ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাইদুজ্জামান অমিত, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদল সহসভাপতি সিহাব মন্ডল, সহসভাপতি হাসিবুল মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রদল দপ্তর সম্পাদক ওমর আলী, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাইফুজ্জামান শিমুল, সীমান্ত ইউনিয়ন ছাত্রদল সভাপতি এনামুল কবির,সাধারণ সম্পাদক আরাফাত রহমান সজিব, সাংগঠনিক সম্পাদক কাজল হোসেন, রায়পুর সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন মিয়া,


শুভেচ্ছা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ বলেন, ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।যারা কাঙ্ক্ষিত পদে আসতে পারেননি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন দলের স্বার্থে দেশের একসাথে কাজ করি। সাংবাদিক বন্ধুদের কাছে সহযোগিতা চাই এবং সঠিক তথ্য তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুল ধরিয়ে দিবেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা বলেন,রাজপথই আমাদের ঠিকানা,কোনো অপশক্তির কাছে ছাত্রদল মাথা নত করেনি এবং করবেও না। আমরা সকলকে সাথে নিয়ে দেশগঠনে কাজ করবো ইনশাআল্লাহ।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার