সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেলগাছি হাইস্কুলের সভাপতি হলেন রবিউল আলম বাবলু

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
বেলগাছি হাইস্কুলের সভাপতি হলেন রবিউল আলম বাবলু

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. রবিউল আলম বাবলু। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে আগামী ছয় মাসের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষিকারা।


অনুমোদিত চার সদস্যের অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা শিক্ষা কর্মকর্তার মনোনয়নে শিক্ষক প্রতিনিধি মো. ওহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনয়নে অভিভাবক প্রতিনিধি মো. সাব্বির আহম্মেদ। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা পদাধিকারবলে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।


বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১৭ নভেম্বরের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড এ সিদ্ধান্ত নেয়। অনুমোদনপত্র অনুযায়ী, চিঠি ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাস দায়িত্ব পালন করবে এ কমিটি। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে জমা দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, শিক্ষক পানা উল্লাহ, ওহিদুল ইসলাম, মাসুদ রানা, নজরুল ইসলাম, আশরাফুল হক, লিটন ও আশকার এবং শিক্ষিকা শিল্পী, শাহানাজ ও বেদানাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল আলম বাবলু উপজেলার বেলগাছি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত আফসার উদ্দিন মণ্ডলের বড় ছেলে। এর আগে তিনি কুষ্টিয়া সদর উপজেলার কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার