সরোজগঞ্জ বাজারের ৩ দোকানে গভীর রাতে চুরি!
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০১৯
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে গভীর রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় চার লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। গত শনিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার রাতে সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তাঁদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন রোববার সকালে এসে দেখেন, বাজারের হামিদ স্টোর, মিতু স্টোর ও শুভ বস্ত্রালয়ের দোকানের শার্টারের তালা ভাঙা। এ সময় তাঁরা দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন, তাঁদের দোকান থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় হামিদ স্টোরের মালিক আব্দুল হামিদের ১ লাখ ১০ হাজার, মিতু স্টোরের মালিক মোক্তার হোসেনের ৩ লাখ ১০ হাজার ও শুভ বস্ত্রালয়ের মালিক আবুল কাশেমের ১৭ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স