সরোজগঞ্জ বাজারের ৩ দোকানে গভীর রাতে চুরি!

আপলোড তারিখঃ 2019-09-30 ইং
সরোজগঞ্জ বাজারের ৩ দোকানে গভীর রাতে চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে গভীর রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় চার লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। গত শনিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার রাতে সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তাঁদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন রোববার সকালে এসে দেখেন, বাজারের হামিদ স্টোর, মিতু স্টোর ও শুভ বস্ত্রালয়ের দোকানের শার্টারের তালা ভাঙা। এ সময় তাঁরা দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন, তাঁদের দোকান থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় হামিদ স্টোরের মালিক আব্দুল হামিদের ১ লাখ ১০ হাজার, মিতু স্টোরের মালিক মোক্তার হোসেনের ৩ লাখ ১০ হাজার ও শুভ বস্ত্রালয়ের মালিক আবুল কাশেমের ১৭ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)