মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এক সপ্তাহের মধ্যে লাইসেন্স করার নির্দেশ

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৯ ইং
এক সপ্তাহের মধ্যে লাইসেন্স করার নির্দেশ
জীবননগরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিএস ডা. মারুফ হাসান জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে আসেন। এ সময় তিনি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সতর্ক করেন এবং সরকারি নিয়মকানুন মেনে ক্লিনিক ও সেন্টার চলাতে বলেন। এ ছাড়া তিনি জিনিসপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ নিয়মানুযায়ী ডাক্তার ও নার্স রাখা এবং মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি যে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই এবং নবায়ন করা হয়নি, সে সব প্রতিষ্ঠানের এক সপ্তাহের মধ্যে লাইসেন্স করার নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা খাতুন, ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান