ছবির ক্যাপশন:
জীবননগরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিএস ডা. মারুফ হাসান
জীবননগর অফিস:
জীবননগর পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে আসেন। এ সময় তিনি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সতর্ক করেন এবং সরকারি নিয়মকানুন মেনে ক্লিনিক ও সেন্টার চলাতে বলেন। এ ছাড়া তিনি জিনিসপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ নিয়মানুযায়ী ডাক্তার ও নার্স রাখা এবং মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি যে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই এবং নবায়ন করা হয়নি, সে সব প্রতিষ্ঠানের এক সপ্তাহের মধ্যে লাইসেন্স করার নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা খাতুন, ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু প্রমুখ।
