আলমডাঙ্গায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
১০-০৯-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল দুপুরে আলমডাঙ্গা কালিদাসপুরের আনন্দধামে মোবাইল কোর্ট পরিচালনা করে একই এলাকার মৃত রহিম আলীর ছেলে ব্যবসায়ী আবদার আলীকে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারবিষয়ক আইনে ১০ হাজার ও লাল ব্রিজ এলাকায় পোলতাডাঙ্গা গ্রামের হাজি আব্দুল হামিদের ছেলে সুজন আলীকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পাট অধিদপ্তরের জেলা মুখ্যপরিদর্শক সৈয়দ আলাউদ্দিন ও আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা ফোর্সসহ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স