আলমডাঙ্গায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-09-10 ইং
আলমডাঙ্গায় দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা গেছে, গতকাল দুপুরে আলমডাঙ্গা কালিদাসপুরের আনন্দধামে মোবাইল কোর্ট পরিচালনা করে একই এলাকার মৃত রহিম আলীর ছেলে ব্যবসায়ী আবদার আলীকে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারবিষয়ক আইনে ১০ হাজার ও লাল ব্রিজ এলাকায় পোলতাডাঙ্গা গ্রামের হাজি আব্দুল হামিদের ছেলে সুজন আলীকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাট অধিদপ্তরের জেলা মুখ্যপরিদর্শক সৈয়দ আলাউদ্দিন ও আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা ফোর্সসহ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)