গাংনীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত শহিদুল গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০২-০৯-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীর ডাকাতি ও বিস্ফোরক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার পুলিশের একটি দল চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের গোলাম রসুলের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ২০০৯ সালে যুগিন্দা গ্রামে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম। ওই বছরে গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিন পেয়ে ভারতে পালিয়ে যান। তাঁর অনুপস্থিতিতে মেহেরপুরের যুগ্ম জজ আদালত বিচার কাজ শেষ করে তাঁকে ১০ বছরের কারাদ- প্রদান করেন। ভারত থেকে ফিরে এসে তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাস ফোর্স নিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স